মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই জয়ে সুপার ফোরে জায়গা হয়েছে বাংলাদেশেরও।

আফগানদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ২২ রানে পাতুম নিশাঙ্কা (৬) ও ৪৭ রানে কামিল মিশ্রকে (৪) হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। উইকেটে এরপর জুটি বাঁধেন দুই কুশল—মেন্ডিস ও পেরেরা। ৩৬ বলে ৪৫ রানের জুটি গড়েন তারা। ২০ বলে ২৮ রান করে কুশল পেরেরা আউট হয়ে গেলে ভাঙে এই জুটি।

তবে ওপেনার কুশল মেন্ডিস এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। ৪০ বলে ফিফটি ছুঁয়ে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৫২ বলের ইনিংসটিতে আছে ১০টি চার। ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কুশল মেন্ডিসের সঙ্গে শ্রীলঙ্কার সহজ জয়ে ভূমিকা রেখেছেন কামিন্দু মেন্ডিস। ১৩ বলে ২৬ রান করেছেন তিনি।

এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। আফগান ইনিংসের এক পর্যায়ে মনে হয়েছিল তারা দেড় শ রানও করতে পারবে কিনা সন্দেশ। কিন্তু শেষ ওভারে মোহাম্মদ নবির ছক্কা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দেড় শ ছাড়িয়ে জয়ের জন্য ১৭০ রানের চ্যালেঞ্জ দেন আফগানরা।

ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি আফগানদের। পঞ্চম ওভারে শেষের আগেই ৪০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেন তারা। তিনটি উইকেটই নেন নুয়ার তুষারা।

রহমতউল্লাহ গুরবাজ (১৪), করিম জানাত (১) ও সেদিকুল্লাহ আতালকে (১৮) হারিয়ে বিপাকেই পড়েন আফগানরা। এ অবস্থায় বড় কোনো জুটিও গড়ে উঠেনি। ইব্রাহিম জাদরান ও দারউইশ রাসুলি থিতু হওয়ার চেষ্টা করলেও শ্রীলঙ্কার মিতব্যয়ী বোলিংয়ের সামনে চাপে পড়ে যান তারা।

সেই সুযোগে দাসুন শানাকা দুই ওভার বল করে দেন মাত্র ৮ রানে। আফগানিস্তানের জন্য সবচেয়ে হতাশার ছিল টানা ডট বল খেলতে থাকা। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তাই ৬৩ রানের বেশি করতে পারেনি তারা।

এরপর কুশল পেরেরা বাউন্ডারি লাইন থেকে অবিশ্বাস্য এক ক্যাচে সাজঘরে ফেরান রাসুলিকে (৯)। ইব্রাহিমের (২৪) দর্শনীয় আরেক ক্যাচ নেন দুশমন্ত চামিরা। এর মাঝে অবশ্য শানাকার বলে বোল্ড হন আজমতউল্লাহ ওমরজাই। পরপর তিন ওভারে ৩ উইকেট হারায় আফগানিস্তান; স্কোর ৭৯ /৬।

এ সময়ই মনে হচ্ছিল, আফগানদের ইনিংস হয়তো দেড় শই হবে না। কিন্তু শেষ দিকে রান তোলার মন্থর গতিকে দ্রুততর করেন মোহম্মদ নবি। ২২ বলে ৬০ রান করেন তিনি। ৩টি চার ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট—১৭২.৭২! বল হাতে সবচেয়ে সফল নুয়ান তুষারা। ১৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250