রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮শে মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে যাবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় রেমালে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পটুয়াখালীর অন্তত ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও ১ হাজার ৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে এতে। এছাড়া কৃষিক্ষেত্রে ২৬ কোটি ২১ লাখ ও মৎস্য খাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৬শে মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত ১৯টি জেলা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী, ভোলা ও বাগেরহাট।

এসি/


প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250