বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সেখানে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

জে.এস/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250