শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

জার্মানিতে ব্যাংকের ভল্ট রুম থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জার্মানির একটি সেভিংস ব্যাংকের ভল্ট রুমে ঢুকে ডাকাতেরা একটি বিশাল ড্রিল ব্যবহার করে প্রায় ৩০ মিলিয়ন ইউরো মূল্যের নগদ টাকা, সোনা ও গয়না চুরি করেছে বলে গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) জানিয়েছে পুলিশ। খবর এএফপির।

জার্মানির পশ্চিমাঞ্চলের গেলসেনকিরখেন শহরে এই ডাকাতিতে তিন হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলা হয়েছে বলে জানানো হয়।

অপরাধীরা এখনো পলাতক থাকায় শত শত উদ্বিগ্ন গ্রাহক মঙ্গলবার শাখার বাইরে জড়ো হয়ে তথ্য চাইতে থাকেন, তবে পুলিশ তাদের নিয়ন্ত্রণে রাখে। পুলিশের মতে, ডাকাতরা পার্কিং গ্যারেজের ভেতর থেকে স্পারকাসে সেভিংস ব্যাংকের ভূগর্ভস্থ ভল্ট রুমে ড্রিল করে ঢুকে পড়েছিল।

তদন্তকারীদের সন্দেহ, পুরো সপ্তাহান্তটা তারা ভেতরে কাটিয়ে সেফ বক্সগুলো ভেঙেছে। অগ্নি সতর্কতা সংকেত বেজে ওঠার পর এবং জরুরি সেবা কর্মীরা একটি গর্ত দেখতে পাওয়ার পর সোমবার ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

সাক্ষীরা জানিয়েছেন, শনিবার রাত থেকে রোববার মধ্যরাতে পার্কিং গ্যারেজের সিঁড়িঘরে কয়েকজন পুরুষকে বড় বড় ব্যাগ বহন করতে দেখা গেছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে সোমবার ভোরে একটি কালো অডি আরএস–৬ গাড়িকে গ্যারেজ ছাড়তে দেখা গেছে—ভেতরে মুখোশধারী লোকজন ছিল।

গাড়িটির লাইসেন্স প্লেটটি আগেই হানোভার শহর থেকে চুরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র বলেন, এই চুরিটি ‘নিঃসন্দেহে অত্যন্ত পেশাদারিভাবে সম্পন্ন হয়েছে’—এবং তিনি একে ‘ওশানস ইলেভেন’ ছবির ডাকাতির সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘এটা পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য হয় অত্যন্ত বিস্তৃত পূর্বজ্ঞান, নয়তো বিপুল অপরাধপ্রবণতা দরকার হয়েছে।’

পুলিশ জানায়, তিন হাজারেরও বেশি বক্সের প্রতিটির গড় বীমামূল্য ১০ হাজার ইউরো—তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ মিলিয়ন ইউরো ধরা হচ্ছে।

কিছু ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, তাদের ক্ষতি সেফ ডিপোজিট বক্সের বীমামূল্যের চেয়ে অনেক বেশি। পুলিশ মুখপাত্র বলেন, কর্মীদের বিরুদ্ধে হুমকি আসার পর নিরাপত্তাজনিত কারণে শাখাটি খোলা হয়নি এবং ‘ক্ষুব্ধ গ্রাহক’রা বাইরে অপেক্ষা করছিলেন।

তিনি আরো জানান, ‘আমরা এখনো ঘটনাস্থলে আছি, পরিস্থিতির ওপর নজর রাখছি,’—এবং যোগ করেন, ‘এখন পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে।’

জে.এস/

জার্মানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250