বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

নারীদের অতিরিক্ত চুল পড়ে কেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারী-পুরুষ উভয়ই চুল পড়ার সমস্যায় ভোগেন। তবে নারীর তুলনায় পুরুষেরা এ সমস্যায় বেশি ভোগেন। নারীদের মধ্যে চুল পড়া নিয়ে বেশি উদ্বেগ দেখা যায়। কিন্তু নারীদের অতিরিক্ত চুল পড়ে কেন?

রোজ ১০০ থেকে ১২৫টি চুল পড়া স্বাভাবিক। এ সংখ্যা যখন বেড়ে যায়, তখন তা সমস্যা হিসেবে দেখা দেয়। নারীদের চুল পড়ার সমস্যাকে বলে অ্যানড্রোজেনেটিক অ্যালোপিসিয়া। এ সমস্যায় মাথার উপরিভাগে ও দুই পাশের চুল পড়ে যায় কিংবা পাতলা হয়ে যায়। নানা কারণে চুল পড়ার প্রবণতা বেড়ে যায়।  আসুন, কারণগুলো জেনে নিই।

পুষ্টির অভাব

ডায়েট করতে গিয়ে নারীরা অনেক সময় পুষ্টিকর খাবার কম খান। এ সময় প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান, বিশেষত আমিষ, খনিজ ও ভিটামিনের ঘাটতি দেখা দেয়। চুলের স্বাস্থ্যের জন্য আমিষ বেশ উপকারী। এর ঘাটতি হলে চুল পড়া শুরু হতে পারে। অনেক নারীর পাতে সুষম খাদ্যোপাদান থাকে না। অনেকে আমিষের তুলনায় শর্করা বেশি খান। খাদ্যতালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, ডালের মতো খাবার রাখতে হবে। ভিটামিন বি১২ ও ভিটামিন ডি চুলের বৃদ্ধি ঘটায় ও মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তাই এ দুটি ভিটামিনের অভাবে চুল পড়তে পারে। মাংস ও দুগ্ধজাত খাবারে ভিটামিন১২ ও ভিটামিন ডি আছে। যাঁরা সূর্যালোকের সংস্পর্শে কম আসেন, তাঁদের ভিটামিন ডির ঘাটতি হতে পারে।

আরো পড়ুন : যে ১০ কারণে স্ত্রীকে পাগলের মতো ভালোবাসেন স্বামী

ওষুধ

কিছু জন্মনিয়ন্ত্রণ বড়িতে প্রোজেস্টেরন হরমোন থাকে। এটা নারীর চুল পড়ার অন্যতম কারণ। তাই জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিতে হবে। অন্য কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও চুল পড়তে পারে।

হরমোনজনিত

গর্ভধারণের সময় একজন নারীর শরীরে নানান হরমোনের পরিবর্তন ঘটে। এর প্রভাবে চুল পড়তে পারে। গর্ভধারণের তিন থেকে চার মাস পর পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। এরপরও চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। থাইরয়েড হরমোনজনিত সমস্যায় ও পিসিওএসে চুল পড়ার সমস্যা বাড়ে।

চুলের স্টাইল

নারীর চুলের নানা স্টাইল বা ধরন চুল পড়ার কারণ হতে পারে। সব সময় উঁচু করে, শক্ত করে বেঁধে রাখলে চুল ভেঙে যায়। ফলে চুল পড়া শুরু হতে পারে। এ ছাড়া চুলে বারবার রং করা ও রিবন্ডিং চুল পড়ার কারণ হতে পারে।

রোগবালাই

দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা, রক্তস্বল্পতা, ওজন কমে যাওয়া, হজমের সমস্যা, মানসিক চাপ, ডায়াবেটিস, মূত্রনালির প্রদাহ, মেনোপজ, শরীরে ভিটামিন এ-এর আধিক্য, নানা সংক্রমণের কারণে চুল পড়া শুরু হতে পারে।

এস/ আই.কে.জে

টিপস চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250