রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

সুযোগ পেলে অবশ্যই শাকিবের সঙ্গে ছবি করবো : তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। বেশ কয়েকটি প্রেমের গল্পের নাটক করে আলোচনায় তিনি।

সম্প্রতি একটি নতুন নাটক মুক্তি পেয়েছে তিশার। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বাপ্পি খান পরিচালিত সেই নাটকের নাম ‘প্রেমিক যুগল’। যেখানে তিশার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আরশ খান।

প্রায় নাটকেই আরশ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায় তিশাকে। তাতে দর্শকের ব্যাপক সারাও মেলে। সব মিলিয়ে নিজের কাজ প্রসঙ্গে বরাবরের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে জানালেন, সুযোগ পেলে শাকিব খানের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি!

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে আলোচনা করেন তিশা। কখনও বড় পর্দায় আসবেন কি না, এমন প্রসঙ্গে তিশা বলেন, ‘সিনেমা নিয়ে কিছু বলতেই চাই না।’ তবে মেগাস্টার শাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিশা বলেন, ‘সিনেমা যদি করতে হয়, তাহলে শাকিব খানের সঙ্গেই করবো। আসলে শাকিবিয়ান বা তার ফ্যান অনেক। আমি নিজেও শাকিব খানের ফ্যান। এতো সুন্দর, এতো হ্যান্ডসাম একজন হিরো, এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে, যে জায়গায় আছে এখন, এটা আসলে 'হ্যাটস অফ টু হিম'।’

শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে তিশা আরও বলেন, ‘আমি নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আমার কি লাগবে জানিনা। তবুও দুঃসাহস করি, যদি শাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ আসে, আমি অবশ্যই করবো।’

এদিকে গেলো শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের ‘দরদ’। এদিন থেকে একযোগে বাংলাদেশ, আমেরিকা, মালদ্বীপসহ বিভিন্ন দেশে চলছে ছবিটি। সে থেকে আলোচনায় ছবিটিতে শাকিবের অ্যাকশন। 

ওআ/কেবি

তাসনুভা তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250