শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

৯ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে ৯ জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। সেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্য ৭ জন বেশ কিছুদিন আগেই যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।

গতকাল শনিবার (৮ই নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনটি পৃথক প্রজ্ঞাপনে ৯ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়।

এর মধ্যে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৭ জন ডিসির মধ্যে হবিগঞ্জের ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ এবং ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব পদে এবং গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

জে.এস/

জনপ্রশাসন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250