শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের ঘর-সংসারের খবর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ছবি: সংগৃহীত

এবার সংসার ভাঙনের সুরে আটকা পড়লেন জনপ্রিয় হলিউড তারকা জুটি কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। প্রায় এক দশক একসঙ্গে সংসার করার পর সম্পর্কের ইতি টানলেন তারা। তবে তাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, প্রাক্তন এ দম্পতির সম্পর্ক বিষাদে রূপ না দিয়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সংসারে প্রায় পাঁচ বছরের এক কন্যা সন্তান (ডেইজি ডোভ) রয়েছে। খবর ভ্যারাইটির।

জানা গেছে, গত কয়েক মাস ধরেই তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ফলে অনেকদিন ধরেই তারা আলাদা থাকছেন। পরিস্থিতি আরও চরম পর্যায়ে যায়, এ গায়িকা তার লাইফটাইমস ট্যুর শুরু করার পর থেকে। এ সময়েই তাদের সম্পর্কের ফাটল আরও বেশি প্রত্যক্ষ হয়ে ওঠে।

প্রসঙ্গত, কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম একসঙ্গে ২০১৬ সালে ডেটিং শুরু করার পর ২০১৯ সালের ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন করেন। তবে এরপর তারা আর বিয়ে করেননি। এভাবেই সম্পর্কের পরবর্তী ছয় বছর কাটিয়ে দিয়েছেন তারা। বাগদান করেও এ দম্পতি কখনোই বিয়ের পরিকল্পনা করেননি।

এর আগে ২০২৩ সালে কেটি পেরি এবং পরের বছর অরল্যান্ডো ব্লুম তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। ট্রেভর নোহকে দেওয়া সাক্ষাৎকারে ব্লুম সেবার বলেছিলেন, ‘আমাদের দুজনেরই ভালো ক্যারিয়ার ও জীবন রয়েছে। জীবন কখনও কখনও একটি মহাবিশ্বের মতো মনে হয়। ইচ্ছে হয়, আমি শুধু তার কাছে ফিরে আসি এবং তার হাত ধরে তাকে বালির গর্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি! মাঝে মাঝে আমার এমনও মনে হয়, আমরা শুধু একটি বালির দুর্গ তৈরি করছি।’

দুই বছর আগে ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে পেরিও জানিয়েছিলেন যে, নিজেদের সংসার টিকিয়ে রাখতে তারা সর্বাত্বক চেষ্টা করছেন। উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে পেরি-ব্লুমের সংসারে একমাত্র কন্যা সন্তান ডেইজি ডোভের জন্ম হয়।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250