মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

মিসরকে ৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিসরের জন্য ৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে এই জোট। ভূমধ্যসাগর দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাড়ি জমানো বন্ধ করার উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইইউ। 

কায়রো সফরে ইইউ’র একটি প্রতিনিধি দল দেশটির সঙ্গে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করার ঘোষণা দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় আগামী তিন বছর সংকটে থাকা মিসরীয় অর্থনীতির জন্য অনুদান, ঋণ ও বিভিন্ন খাতে অর্থায়নও করা হবে।

আরো পড়ুন: আমেরিকার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

প্রস্তাবিত অর্থায়নের মধ্যে ৫ বিলিয়ন ইউরো থাকবে ঋণ ও ১.৮ বিলিয়ন ইউরো হবে বিনিয়োগ। ৬০০ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে প্রধান করা হবে বলে জানা গেছে।  উল্লেখ্য, অভিবাসন ব্যবস্থাপনার জন্য খরচ হবে ২০০ মিলিয়ন ইউরো।

মিসরের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা নিয়ে ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। দেশটির অস্থিতিশীলতার কারণে ইউরোপে অভিবাসীদের সংখ্যা বাড়ছে। দেশটিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অনেক মিসরীয় দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

সূত্র: রয়টার্স  

এইচআ/ 

সহায়তা মিসর-ইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250