সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

নিজের নামের সঙ্গে কখনো বাবার পদবি ব্যবহার করেননি টাবু, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী টাবু সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, কেন তিনি কখনো তার বাবার নাম বা পদবি ব্যবহার করেননি।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে টাবু জানান, তার বাবা-মা যখন আলাদা হয়ে যান, তখন তার বয়স মাত্র তিন বছর।  এরপর তিনি হায়দরাবাদে মা ও দাদা-দাদির কাছেই বড় হন। বাবার সঙ্গে সময় কাটানোর তার কোনো স্মৃতিই নেই। তাই বাবার নাম বা পদবি তার জীবনে কখনো বিশেষ গুরুত্ব পায়নি বলে জানান এ অভিনেত্রী। 

টাবু বলেন, স্কুলজীবনেও তার নাম কেবল ‘টাবু’ বা ‘ফাতিমা’ হিসেবেই নথিভুক্ত ছিল এবং বাবার পদবি ব্যবহারের প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি। এই সিদ্ধান্তের পেছনে কোনো তিক্ততা বা অভিযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি। টাবুর ভাষায়, এটি ছিল তার জীবনের বাস্তবতা থেকে আসা একেবারেই স্বাভাবিক একটি পছন্দ। 

‘দৃশ্যম’খ্যাত এ অভিনেত্রী আরও জানান, ছোট থেকেই শক্তিশালী ও আত্মনির্ভরশীল নারীদের মাঝে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে স্বাধীনচেতা করে তুলেছে। এমনকি ছোটবেলা থেকেই নিজের সিদ্ধান্ত নিজে নিতে তিনি অভ্যস্ত। 

উল্লেখ্য, টাবু বলিউডের অন্যতম সম্মানিত ও প্রতিভাবান অভিনেত্রী হিসেবে পরিচিত। তার অভিনয় দক্ষতার পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। এর অন্যতম কারণ, বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো তিনি বিয়ে করেননি। একাকী জীবন বেশ উপভোগ করেন বলেও এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন টাবু।

জে.এস/

টাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250