সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি: মান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবেলা করা যায় না। স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়।

আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে তার নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি আওয়ামী লীগ করেছি মেলা দিন। ছেড়ে চলে এসেছি কেন—আমি মনে করেছি আওয়ামী লীগ তার নীতিতে নেই। এখন আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়। আবার নীতিতে ফিরে আসে, তাহলে সবাই তো বলছে যে—সবাইকে নিয়েই আমরা দেশটা গড়ব। আমি তাতে থাকব।

তিনি আরো বলেন, আমি খুব দুঃখিত, আরো বড় বড় দলগুলোতেও দেখি এগুলো মেনে কাজ করতে পারছে, সব সময় তা নয়। আমি তাদের সমালোচনা করতে এই বক্তব্যগুলো দিচ্ছি না। আমি তাদের আমার বন্ধু হিসেবেই পেতে চাই। তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি।

তিনি বলেন, আমাকে ঘোষণা করার পরেও তাদের নিজেদের দলের কাউকে মনোনয়ন দিয়েছে। আমি মনে কিছু করিনি। কারণ তাদের নিজেদের দলের ব্যাপার। তারা যা ইচ্ছা তা-ই করতে পারে। কিন্তু আমার লড়াই আমি করব, সেটা আমি ছাড়ব না। আমি এজন্যই এখানে এসেছি।

নাগরিক ঐক্যের এই নেতা আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি কারো সমালোচনা করতে চাই না। এর পর তিনি দেউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় তিনি উপজেলা সদরে ডিজিটাল প্রচারণার গাড়ি উদ্বোধন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250