মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বিশ্বকাপ জিতেও আর্জেন্টিনা দলে যে স্বপ্ন অপূর্ণ ফার্নান্দেজের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের জার্সিতে একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয়। ২০২২ সালে এনজো ফার্নান্দেজ নিজের খেলা প্রথম আসরেই আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ শিরোপা। কাতারে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ও হন এই মিডফিল্ডার।

শুধু বিশ্বকাপই নয়, ফার্নান্দেজ জাতীয় দলের হয়ে ২০২৪ সালের কোপা আমেরিকাও জিতেছেন। দেশের হয়ে বিশ্ব ও মহাদেশীয় শিরোপা জেতার পর একজন ফুটবলারের আর কী অপূর্ণতা থাকতে পারে! তবে এরপরও আরেকটি স্বপ্নপূরণ বাকি আছে ফার্নান্দেজের। 

সেটি জাতীয় দলের অধিনায়কত্ব করা। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গিভমিস্পোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা বলেছেন চেলসি মিডফিল্ডার।

ফার্নান্দেজ বলেন, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি আর্জেন্টিনার অধিনায়কত্ব করার স্বপ্ন দেখি, কিন্তু সিদ্ধান্তটা আমার হাতে নেই। এটা কোচিং স্টাফের ব্যাপার। আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার স্বপ্ন তো আছেই। কখন হবে, জানি না। সময়ই বলে দেবে। অধিনায়কের আর্মব্যান্ড পরতে পারলে সেটা হবে আমার জন্য সম্মানের।’

এই মুহূর্তে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। তার নেতৃত্বেই ২০২২ বিশ্বকাপ জিতেছিল ‘আলবিসেলেস্তা’রা। বড় কোনো নাটকীয়তা না হলে ২০২৬ বিশ্বকাপেও আর্মব্যান্ড থাকবে মেসির হাতে। তবে বিশ্বকাপ শেষে মেসি যদি অবসরে যান তখন নতুন নেতৃত্বের প্রসঙ্গ সামনে আসবে। সে সময় ফার্নান্দেজের স্বপ্ন পূরণ হলেও হতে পারে।

কাতারে ২০২২ বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফার্নান্দেজ কথা বলেছেন বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নিয়েও, ‘মেসির সঙ্গে বিশ্বকাপ জেতা ছিল অবিশ্বাস্য এক ঘটনা। আমরা ভীষণ অনুপ্রাণিত ছিলাম, কারণ আমরা লিওকে (মেসি) টিভিতে দেখে বড় হয়েছি এবং তার তখন একটাই অপূর্ণ স্বপ্ন ছিল। সেই মুহূর্তটা তার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত। আমরা এটা তার জন্যই জিততে চেয়েছিলাম; সেটাই ছিল তার একমাত্র বাকি থাকা অর্জন।’

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পরপর দুইবার শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েও কথা বলেন ফার্নান্দেজ। ইতালি (১৯৩৪–১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮–১৯৬২) পর আর্জেন্টিনা টানা বিশ্বকাপ জিততে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সামনে যা আছে, সেটাতেই মনোযোগ দিচ্ছি। আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই শিরোপা ধরে রাখতে আমরা সবকিছু করব।’

এনজো ফার্নান্দেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250