সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

১০ বছরে বিশ্বে বিলিওনিয়ার বেড়েছে দ্বিগুণেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

বিশ্বে বিগত দশ বছরে কোটিপতি ও বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে ১৪ ট্রিলিয়ন ডলার বা ১২১ শতাংশ। সে হিসেবে বিশ্বজুড়ে ডলার বিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

শুক্রবার (৬ই ডিসেম্বর) সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস এক প্রতিবেদনে জানিয়েছে, আজ থেকে ১০ বছর আগে— অর্থাৎ ২০১৫ সালে বিশ্বে ডলার বিলিওনিয়ারের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৭ জন। বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৮২ জনে। ২০২১ সালে এই সংখ্যা ছিল আরও বেশি ২ হাজার ৬৮৬ জন।

১০০ কোটি ডলার বা তার চেয়েও বেশি অর্থ-সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের বলা হয় ডলার বিলিওনিয়ার।

১০ বছরে সবচেয়ে বেশি ফুলে-ফেঁপে উঠেছে প্রযুক্তি ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিলিওনিয়ারদের সম্পদ। ইউবিএসের প্রতিবেদন বলছে, ২০১৫ সালে টেক বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৭৮৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। বর্তমানে এই সম্পদের পরিমাণ পৌঁছেছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে।

“সাম্প্রতিক বছরগুলোতে নতুন বিলিওনিয়াররা ই-কমার্স, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল পেমেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফিনটেক, থ্রি ডি প্রিন্টিং এবং রোবোটিক্সকে ব্যাপকভাবে বাণিজ্যিকীকরণের আওতায় কারণে তাদের সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।”

ইউবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর বিলিওনিয়ারদের অর্থ-সম্পদ বেড়েছে ১০ শতাংশ হারে। তবে ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারির সময় তা অনেক কমে গিয়েছিল। ওই বছর বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে মাত্র ১ শতাংশ। ২০১৫ সালে চীনা বিলিয়নিয়ারদের মোট সম্পদ ছিল ৮৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলার, ২০২০ সালে তা বেড়ে পৌঁছায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে।

তবে ২০২০ সালের পর থেকে কমতে শুরু করে চীনা বিলিওনিয়ারদের সম্পদ। বর্তমানে তা নেমে এসেছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো— উত্তর আমেরিকার এই তিন দেশের বিলিওনিয়ারদের মোট সম্পদ ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা শতকরা ৫৮ দশমিক ৫ ভাগ।

২০২৪ সালে বিশ্বের বিলিওনিয়ারদের তালিকায় যুক্ত হয়েছে আরও ২৬৮টি নতুন মুখ। নতুন এই বিলিওনিয়ারদের ৬০ শতাংশই উদ্যোক্তা।

ওআ/কেবি

বিলিওনিয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250