রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বৈরী সম্পর্কের মধ্যেও ট্রাম্পের কাছ থেকে ৯ কোটি ডলারের অস্ত্র কিনছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে গত আগস্টে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক তলানিতে ঠেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'দেশী' পণ্যে নজর দিতে ও স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানান।

এরপর ট্রাম্প কয়েকবার ভারতকে গুরুত্বপূর্ণ মিত্র ও মোদিকে 'গুরুত্বপূর্ণ' ও কার্যকর নেতা হিসেবে আখ্যা দিলেও এখনো দুই দেশের সম্পর্ক শীতল রয়েছে বলেই মত বিশ্লেষকদের।

তবে এই ধারার বিপরীতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এক্সক্যালিবার কামানের গোলা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ৯ কোটি ৩০ লাখ ডলারের এই চুক্তিতে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ)। আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ঘটনার পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ভারত। এর আগে চলতি মাসের শুরুতে ভারতে নির্মিত তেজস যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার জন্য মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকের সঙ্গে বড় অংকের চুক্তি করেছে নয়াদিল্লি।

এই বিক্রি সংক্রান্ত বিবৃতিতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উল্লেখ করে এতে আরও জানানো হয়, অস্ত্র বিক্রির এই উদ্যোগ ওয়াশিংটনের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য পূরণ করবে।

ডিএসসিএ জানিয়েছে, ভারত সরকার ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিকাল প্রজেক্টাইল (কামানের গোলা) ও ১০০টি জ্যাভেলিন সিস্টেম কেনার অনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে এম-৭৭৭ হাউইৎজার কামানে ওই গোলা ব্যবহার করছে ভারত। ভারত মূলত আরটিএক্স গ্রুপ থেকে কামানের গোলা ও লকহিড মার্টিনের কাছ থেকে জ্যাভেলিন সিস্টেম সংগ্রহ করবে।

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250