বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

তোশাখানা মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরার ১৪ বছরের কারাদণ্ড 

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে তোশাখানা দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩১শে জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ এবং বিক্রি করার অভিযোগ রয়েছে। আদালত ইমরান খানকে আগামী ৮ই ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনের আগে কোনো সরকারি পদে থাকার জন্যও অযোগ্য ঘোষণা করে।

এর আগে মঙ্গলবার (৩০শে জানুয়ারি) সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেয় একটি আদালত।

আরো পড়ুন: ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে সাইফার মামলাটি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। মামলার অভিযোগে বলা হয়, গত বছর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। যদিও ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন।

পিটিআইয়ের দাবি, এই নথিতে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকার হুমকি ছিল। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়। তিনিও নিজেকে নির্দোষ দাবি করেছেন। সাইফার মামলার বিচার কাজ করতে দেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে একটি বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়। এই আদালত রাষ্ট্রীয় গোপন নথির অপব্যবহারের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সাজা ‍দিয়েছেন।

২০২২ সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় মধ্যে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে এক দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন বছরের জেল খাটছেন ইমরান খান।

এছাড়া এমন এক সময়ে দেশের প্রধান বিরোধী নেতা ইমরান খানকে এই সাজা দেওয়া হলো যখন পাকিস্তানজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। অবশ্য এই নির্বাচনে ইমরান ও তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি।

সূত্র: আরব নিউজ 

এইচআ/ আই. কে. জে/   

ইমরান খান কারাদণ্ড তোশাখানা দুর্নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250