শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

অস্কারের লাল গালিচায় বিশ্বসেরা ফুটবলার মেসি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে হলিউড তারকাদের মাঝে ‘মেসি’র উজ্জ্বল উপস্থিতিতে নেটদুনিয়ায় হইচই পড়েছে। অনেকেই হয়তো বিশ্বসেরা ফুটবলার মেসির কথাই ভাববেন। কিন্তু না ‘আনাটমি অফ আ ফল’ সিনেমার চারপেয়ে তারকা ‘মেসি’ এখন রীতিমতো সুপারস্টার। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব আলো কেড়ে নিয়েছিল মিষ্টি এক ছোট্ট অতিথি। সে কে,  হুঁ, সে হলো মেসি!

সাত বছরের এই কুকুরটি অস্কার পুরস্কার জয়ী সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’ এ দারুণ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে।

আর সেই সুপারস্টার সারমেয়র মুকুটেই জুড়ল ‘বেস্ট অ্যানিম্যাল পারফরম্যান্স অফ দ্য ইয়ার’-এর খেতাব। তবে অস্কার পায়নি সে। 

সোমবার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের দর্শকাসনে লক্ষ করা গেল তার উজ্জ্বল উপস্থিতি।

আরো পড়ুন: রমজান নিয়ে মিশা সওদাগর যে বার্তা দিলেন

সঞ্চালক জিম্মি কিম্মেলই সকলের সামনে ক্যানাইন প্রজাতির সারমেয় মেসির পারফরম্যান্সের তারিফ করেন। যা শুনে করতালির আওয়াজে থিয়েটার ভরে ওঠে।

নজর কাড়ল চারপেয়ে মেসির সাজগোজও। বো-টাই পরে হাজির সে। গম্ভীরভাবে অনুষ্ঠান দেখতে ব্যস্ত। এদিন অস্কারের কিছুটা লাইমলাইট যে তারকাদের টেক্কা দিয়ে মেসির দিকেও গিয়েছে, তা বলাই বাহুল্য। পোষ্যপ্রেমীরাও দারুণ খুশি।

তবে বিখ্যাত এই কুকুরটি গত বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে পাম ডগ অ্যাওয়ার্ড জেতে।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

এসি/  আই.কে.জে


মেসি অস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250