মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল ইউরোপিয়ান ফুটবলে তরুণদের সেরা প্রতিভা হিসেবে নিজের নাম আরো উজ্জ্বল করলেন। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে জুলস কুন্দের জয়সূচক গোলে অ্যাসিস্ট করে তিনি গড়লেন অনন্য রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে ১৮ বছর বা তার কম বয়সীদের মধ্যে সর্বোচ্চ গোল-অবদান।

ক্যাম্প ন্যু-তে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই ইয়ামাল পৌঁছে গেলেন ১৪টি গোল-অবদানের মাইলফলকে (৭ গোল, ৭ অ্যাসিস্ট)।

এতদিন এই রেকর্ড ছিল কিলিয়ান এমবাপ্পের দখলে। ১৮ বছরের আগে তার গোল-অবদান ছিল ১৩টি। 

মাত্র ১৬ বছর ৬৮ দিন বয়সে ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া ইয়ামাল গত তিন মৌসুমে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন। ইউরোপের সেরা প্রতিযোগিতায় এখন পর্যন্ত তার রয়েছে ২৮ ম্যাচে ১৪টি গোল-অবদান।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দারুণ খেললেও ৮৯তম মিনিটে বদলি হওয়ায় হতাশ ছিলেন ইয়ামাল। ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘পরের বার তাকে বেঞ্চে বসিয়ে দেব, আমার কোনো সমস্যা নেই।’

পরে ফ্লিক ব্যাখ্যা করেন, ‘ওর একটা হলুদ কার্ড ছিল, শেষ দিকে আমাদের বদলি করতেই হতো। তার মন খারাপ হওয়া স্বাভাবিক। সে তরুণ, সব ম্যাচ ৯০ মিনিট খেলতে চায়। এটা আসলে ভালো মানসিকতা।’

হলুদ কার্ডের কারণে ইয়ামাল বার্সেলোনার পরবর্তী চ্যাম্পিয়নস লিগ ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলতে পারবেন না। তবে মৌসুমে আরো ম্যাচ বাকি থাকায় নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ তার সামনে রয়েছে।

জে.এস/

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250