বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি : হামজা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দল লিখল নতুন ইতিহাস। মঙ্গলবার (১৮ই নভেম্বর) ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে ২২ বছর পর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল হামজা-জামাল ভূঁইয়ারা।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে, আর সেই গোলই শেষ পর্যন্ত বাংলাদেশকে এনে দেয় বহু প্রতীক্ষিত জয়। এই জয়ের গুরুত্ব হামজা চৌধুরীর কাছে শুধু তিন পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক স্মরণীয় মুহূর্ত, তার ক্যারিয়ারের বড় একটি মাইলফলক এবং আজীবনের এক স্বপ্নপূরণ।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত হামজা চৌধুরী বলেন, 'নিশ্চিতভাবেই, এটি আমার স্বপ্নপূরণ। মানুষের একাধিক স্বপ্ন থাকতে পারে, এটা আমার একটি স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা কোনো বড় টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব।'

দলের তারকা এই মিডফিল্ডার বলেন, 'আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। এর সঙ্গে অন্য কিছু তুলনা হয় না। তাই এই জয় আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি।'

দলের ক্যাম্পে দেরিতে যোগ দেওয়া হামজা সতীর্থ ও কোচিং স্টাফদের ত্যাগ ও পরিশ্রমের প্রশংসা করেন। অনেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে পরিবার থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করেছেন।

তিনি বলেন, 'তারা ৫০০ ঘণ্টারও বেশি সময় পরিশ্রম করেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে অনেকেই পরিবার থেকে দূরে ছিল। তারা দেশের জন্য নিজেদের উজাড় করে দিয়েছে।'

যদিও দেরিতে দলে যোগ দিয়েছেন, হামজার মতে তিনি এবং নবাগত শমিত শোমে দলে 'কিছুটা মান এবং মানসিকতার যোগান' দিয়েছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশের উন্নতি উল্লেখ করে তিনি বলেন, 'সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা ভালো খেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়েছি। আজ আমরা তার ঠিক উল্টোটা প্রমাণ করেছি।'

হামজা মনে করেন, দলের জয়ের মূল কারণ ছিল তাদের লড়াইয়ের মানসিকতা। তিনি বলেন, 'হয়তো আমরা বল দখলে খুব ভালো ছিলাম না, কিন্তু দেখিয়েছি আমরা কতটা লড়াকু। এখন সময় দুই দিকই একসাথে তুলে ধরার।'

জে.এস/

ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250