বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আপনার কি মনে হয় আমি দেশের বাইরে, বিসিবি সভাপতির পাল্টা প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন—গত রাতে এমন গুঞ্জন ছড়িয়েছে সংবাদমাধ্যমে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং বিসিবি সভাপতি। তিনি গত রাতেই সুখবর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

বুলবুল আজ সোমবার (২৬শে জানুয়ারি) বিসিবির আয়োজিত ম্যাচ রেফারির একটি ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে তার কার্যালয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন তার দেশ ছাড়ার ব্যাপারে। তখন বিসিবি সভাপতি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় আমি দেশের বাইরে?’

বুলবুল চাইলে যেকোনো সময় অস্ট্রেলিয়ায় যেতেই পারেন। সেখানে তার পরিবার থাকে। কিন্তু গতকাল রাতে তার দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পেছনে হয়তো দেশের ক্রিকেটের বর্তমান টালমাটাল পরিস্থিতি একটা কারণ হতে পারে।

জে.এস/

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250