শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে, শীত নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশে শীতের তীব্রতা আরো বেড়েছে। আজ মঙ্গলবার (৬ই জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এর আগে গত ৩১শে ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙেছে।বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

অন্যদিকে, দেশের দক্ষিণ উপকূলীয় শহর টেকনাফে আজ সর্বোচ্চ ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা গেছে। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। 

আবহাওয়া অফিস জানায়, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ই জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে ‘মৃদু’ এবং ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে ‘মাঝারি’ শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে ‘তীব্র’ এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে ‘অতি তীব্র’ শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250