রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

শুটিং ফ্লোর থেকে প্রেমিকে নিয়ে উধাও নায়িকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২২ সালের শেষ দিকে নিজের জীবনের ভালোবাসার মানুষ কর্ণেশ শর্মার সঙ্গে অন্তরঙ্গ ছবি দিয়ে সম্পর্কের কথা জানান দেন বলিউড নায়িকা তৃপ্তি দিমরি।

তবে সেই সম্পর্কে হঠাৎ ছন্দপতন দেখা দেয়। শোনা যাচ্ছে, তারা বিচ্ছেদের পথেই হাঁটছেন! এবার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্তি। সম্প্রতি এক বিয়েবাড়িতে যান এ নায়িকা। সেখানেই বিষয়টা জানাজানি হয়।

মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। এবার স্যামের সঙ্গে গোয়া গেলেন এ নায়িকা। তবে কি শিঘ্রই বাগদান সারবেন তৃপ্তি।

আরো পড়ুন: দরিদ্রদের মাঝে সেহরি বিতরণ করলেন দুই রাজ

সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার শুটিং করছিলেন তৃপ্তি। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’-এর শুটিং ফ্লোর থেকে হঠাৎ উধাও হয়েছেন তৃপ্তি। প্রেমিক স্যামকে নিয়ে নাকি গোয়ায় গিয়েছেন তিনি!

যদিও তৃপ্তি এই বিষয়ে কিছু খোলসা করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি থেকে অনুমান করা যাচ্ছে, নতুন প্রেমিকের সঙ্গেই গোয়ায় ঘুরছেন তিনি। গোয়া থেকে বেশ কিছু ছবি একই সময়ে স্যাম ও তৃপ্তি শেয়ার করেছেন।

এসি/ আই.কে.জে

নায়িকা শুটিং ফ্লোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250