শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের স্বীকৃতি ঘোষণার পর দেশগুলো থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেছেন, ‘আজকের সিদ্ধান্ত প্যালেস্টাইনিদের এবং বিশ্বের কাছে একটি বার্তা পাঠায়: সন্ত্রাসবাদ মূল্য দেয়।’

আরো পড়ুন: এবার আয়ারল্যান্ড-নরওয়ের স্বীকৃতি পাচ্ছে প্যালেস্টাইন

তিনি বলেন, এই স্বীকৃতি গাজায় বন্দী ইসরাইলের জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং ‘হামাস ও ইরানের জিহাদিদের পুরস্কৃত করে’ যুদ্ধবিরতির সম্ভাবনা কম করে তোলে।

পররাষ্ট্রমন্ত্রী কাটজ আরও বলেন, ‘যারা তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করছে তাদের সামনে ইসরাইল চুপ করে থাকবে না।’

সূত্র: বিবিসি 

এইচআ/  

রাষ্ট্রদূত ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250