মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

আবারও বিশ্বকাপ ভেন্যু বদলের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি বিসিবির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আজ বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) দ্বিতীয় দফা ইমেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক পরিচালক গণমাধ্যমে বলেছেন, ‘চিঠি পাঠানো হয়েছে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি।’

বিসিবির প্রথম অনুরোধের জবাবে আইসিসি গতকাল বুধবার জানিয়েছে, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও আশ্বস্ত করেছে আইসিসি।

তবে তারা বলেছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি বাড়তি কিছু যোগ করতে চাইলে সেটা বিবেচনা করা হবে। দ্বিতীয় দফায় পাঠানো ইমেইলের জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা বিসিবির।

আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম ও কয়েকজন বোর্ড পরিচালক। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের কাছে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পরই বিসিবি ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তোলে।

বিসিবির বক্তব্য, বিশ্বকাপের সময় ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশ থেকে সাংবাদিক, পৃষ্ঠপোষক ও অনেক দর্শকও যাবেন খেলা দেখতে। বর্তমান পরিস্থিতিতে সেখানে বাংলাদেশের কেউই নিরাপদ নন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250