মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা *** যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি *** শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা *** ঈদে পূর্ণ ছুটি পাচ্ছেন না সব ব্যাংক কর্মকর্তা, খোলা থাকবে যেসব এলাকায় *** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বিবিসি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত রোববার (৮ই মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার এবং ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সি এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জে.এস/

মার্কিন পপ তারকা রিয়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250