শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

আলু স্টিক কাবাবের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাবাবতো অনেক খেয়েছেন কিন্তু আলু দিয়ে বানানো কাবাব খেয়েছেন কখনো? শুনতে আজব লাগলেও এটাই সত্যি। বাড়িতে মজার এই আইটেমটি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। মুখরোচক এই স্টিক কাবাব বানাতে পারেন খুব সহজে। রইলো রেসিপি-

উপকরণ: আলু (সেদ্ধ) ২৫০ গ্রাম, ডিম (সেদ্ধ) ৫টি, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, চাট মসলা ১/২ চা-চামচ, গোল মরিচ গুঁড়া পরিমাণমতো, লবণ পরিমাণমতো, আদা বাটা, কাঁচামরিচ কুচি, পাউরুটির গুঁড়া ১/২ কাপ, পুদিনা পাতা, ধনে পাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মাখন পরিমাণমতো, কাঠি কয়েকটি এবং তেল পরিমাণমতো।

আরো পড়ুন : কাঁচকলায় ইলিশের ঝোলের মজাদার রেসিপি

প্রণালী: একটা বড় পাত্রে আলু সেদ্ধ, গ্রেট করে রাখা ডিম সেদ্ধ, গরম মসলা গুঁড়া, চাট মসলা, গোল মরিচ গুঁড়া, পরিমাণমতো লবণ, গ্রেট করা আদা, কাঁচা মরিচ কুচি, পাউরুটির গুঁড়া, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি মেশাতে হবে ভালো করে। এবার মিশ্রণটি ৭ থেকে ১০ ভাগে ভাগ করুন। প্রতিটি ভাগকে একই আকারে গড়ে, শিক কাবাবের মত কাঠিতে গেঁথে নিন। এবার তিন থেকে পাঁচ মিনিট রোস্ট করে নিন ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অথবা সামান্য তেল মাখিয়ে প্যানে ভেজে নিতে পারেন। অথবা তন্দুরেও সেঁকা যাবে। এবার মাখন মাখিয়ে ফের পাঁচ মিনিট রোস্ট করুন। ব্যস তৈরি পটেটো স্টিক কাবাব।

এস/ আই.কে.জে/

আলু স্টিক কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250