মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম চালু: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় স্থগিত ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ শনিবার (১৮ই অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৯টা থেকে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, স্থগিত থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো আজ রাত ৯টা থেকে একে একে চালু হবে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250