শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পৃথিবীতে একই চেহারার ৭ জন সত্যিই কী আছে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

যমজ নয়, তারপরও দেখতে একই চেহারার আরেকটা মানুষ কীভাবে এলো। আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন এই দুনিয়ায় একই রকম দেখতে ৭ জন মানুষ আছে।

কিন্তু এটা কি আদৌ সম্ভব? গবেষণায় কি বলছে একই চেহারার দু'জন মানুষ অবশ্যই হয়। এদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার। এই ধরনের মানুষের মধ্যে কোনো জৈবিক সম্পর্ক থাকে না। কিন্তু তবুও তাদের দেখতে এতটাই একরকম হয় যে, মনে হয় যেন যমজ।

গবেষণায় দেখা গিয়েছে, একরকম দেখতে দু'জন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে একজনেরও কম। অর্থাৎ প্রতি ট্রিলিয়নে একজনেরও কম মানুষের ডোপেলগ্যাঙ্গার থাকতে পারে।

পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষের বাস। একজন মানুষকে কেমন দেখতে হবে? তা নির্ভর করে বাবা-মার ডিএনএ, জিন, ক্রোমোজোমের উপর। প্রতিটি মানুষের মধ্যে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। প্রতিটি ক্রোমোজোম ২টি ভাগে বিভক্ত।

প্রতি জোড়া ক্রোমোজোম নিজেদের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভারের জন্য মানুষের চেহারা ও আচরণ একে অপরের থেকে আলাদা হয়। তাই এই পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্যাপারটি প্রায়ই লক্ষ্য করা যায়। বিশেষ করে সেলিব্রিটিদের। যেমন- শাহরুখ খান, সালমান খানের মুখাবয়বের কাছাকাছি দেখতে অখ্যাত তরুণদের ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে স্নেহা উল্লাল কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে জেরিন খানের মুখের সাদৃশ্যও খুঁজে পান অনেকে।

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

ওআ/কেবি

যমজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250