শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে ১০০ পদে জনবল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ পদে ১০০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইল বা সরাসরি সিভি পাঠাতে হবে।

পদের নাম: সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্সেসে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে দক্ষ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।

বয়স: সর্বোচ্চ ২৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, ভ্রমণ ভাতা, টি/এ, মেডিকেল ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন পদ্ধতি 

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিসহ সিভি সরাসরি বা electronics.hrd@gmail.com ঠিকানায় ই–মেইলে পাঠাতে হবে। এ ছাড়া এই লিংক (www.bdjobs.com) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করা যাবে।

সিভি সরাসরি পাঠানোর ঠিকানা: ডেপুটি ডিরেক্টর–এইচআর, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিকস লিমিটেড, মিনিস্টার হেডকোয়ার্টার, বাসা নম্বর–৪৭, রোড নম্বর ৩৫/এ, গুলশান–২, ঢাকা–১২১২।

আবেদনের শেষ সময়: ১৬ই এপ্রিল ২০২৫।

আরএইচ/

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250