রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

সুখবর দিলেন সোনম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২২ সালের আগস্টে প্রথমবার পুত্রসন্তানের মা হন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তখন জানিয়েছিলেন, মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে শিগগিরই কাজের ফিরবেন। তবে গত তিন বছরে নতুন সিনেমা করেননি সোনম। মাস তিনেক আগে গুঞ্জন রটে—আবার মা হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে তখন তার ভাষ্য জানা যায়নি। তবে এক ইনস্টাগ্রাম পোস্ট সোনম নিশ্চিত করেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে সোনম লিখেছেন, ‘মাদার।’ এই পোস্টের পরেই বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানান। প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, পরিণীতি চোপড়া, ভূমি পেড়নেকর ছাড়াও সোনমকে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত-অনুসারীরা। সোনম আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, তার মা হওয়ার সম্ভাব্য সময় ২০২৬ সালের বসন্তকাল।

এর আগে, ২০২২ সালের আগস্টে সোনম ও আনন্দ আহুজা তাদের প্রথম সন্তানের জন্ম দেন। তাদের ছেলের নাম রাখা হয় বায়ু। সে সময় এই দম্পতি একটি আবেগঘন নোট শেয়ার করে জানিয়েছিলেন, তাদের জীবন চিরতরে বদলে গেছে। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে হয় ২০১৮ সালের ৮ই মে, মুম্বাইয়ে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

৪০ বছর বয়সী এই অভিনেত্রীর ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়। এরপর তিনি অভিনয় করেছেন ‘দিল্লি ৬’, ‘আইশা’, ‘রানঝানা’, ‘খুবসুরত’, ‘বীরে দি ওয়েডিং’ ইত্যাদি সিনেমায়। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২৩ সালের ‘ব্লাইল্ড’ সিনেমায়। তবে অন্তঃসত্ত্বা হওয়ার আগেই সিনেমাটির শুটিং শেষ করেন তিনি।

জে.এস/

সোনম কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250