মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলেন নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ নারী দল। যার প্রস্তুতিতে তারা দুটি গা গরমের ম্যাচ খেলবে। এরমধ্যে প্রথমটিতে গতকাল শনিবার (২৮শে শনিবার) শ্রীলঙ্কান মেয়েদের মুখোমুখি হয় নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে তারা হেরে গেছে ৩৩ রানে।

কিছুদিন আগে ‘এ’ দলের ব্যানারে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররা। যদিও সেখানে লঙ্কানরা ঠিকই ‘এ’ দল নামিয়েছিল। পরে সেখান দাপট দেখিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-১ ব্যবধানে। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির বাধায়। তবে বাস্তবতা আসলে কি, সেটা আগের চার বিশ্বকাপে কোনো জয় না পাওয়া বাংলাদেশকে দেখালো লঙ্কানরা। আগামী ৩রা অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরো পড়ুন : পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে আগে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে। তাদের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন হাসিনি পেরেরা। এ ছাড়া নিলাকশিকা সিলভা করেন ২৩ বলে ৩০ এবং হার্শিতা সামারাবিক্রমা ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন স্বর্ণা আক্তার।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে জ্যোতির দল ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলতেই পারে নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। অবশ্য এতদূরও যাওয়া হতো না টাইগ্রেসদের। কারণ মাত্র ৩৯ রানেই তারা ৫ উইকেট হারিয়ে বসে। অন্য সময়ের মতো এই ম্যাচেও একাই লড়াই করলেন বাংলাদেশ অধিনায়ক। দলের হয়ে জ্যোতি সর্বোচ্চ ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া ১৬ বলে ২৫ রান করেন দিশা বিশ্বাস। তার সঙ্গে দশম উইকেটে জুটি বেধে জ্যোতি দলের স্কোরবোর্ডে ৪০ রান যোগ করেন। অন্যথায় হয়তো দলীয় একশ রানও পাওয়া হতো না টাইগ্রেসদের। শেষ পর্যন্ত তারা মাঠ ছাড়ে ৩৩ রানের হার নিয়ে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামীকাল (সোমবার) বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের মুখোমুখি হবে।

এস/ আই.কে.জে/


নারী ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250