বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কোহলির আইপিএল শিরোপা জয়ে আনুশকার ভূমিকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোহলি-আনুশকা জুটি সুখে-দুঃখে একসঙ্গে কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর। দীর্ঘদিন শিরোপা জিততে না পারার গ্লানিতে কোহলি যখন মানসিকভাবে ভেঙ্গে পড়তেন, সেই মুহূর্তে আশার বাতিঘর হয়ে হাজির হতেন আনুশকা। দুঃসময়ের সেই দিনগওলোয় তার পাশ থেকে কখনোই সরে দাঁড়াননি স্ত্রী আনুশকা শর্মা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দীর্ঘ ১৮ বছরের আক্ষেপ দূর করে গতকাল মঙ্গলবার (৩রা জুন) কোহলি যখন আইপিএল জিতলেন, ছল ছল চোখ সঙ্গী করে আলিঙ্গনে স্ত্রীর প্রতি যেন সেই কৃতজ্ঞতা ও অভিব্যক্তি জানালেন। আনুশকা বেঙ্গালুরুতেই বেড়ে উঠেছেন, ২০১৪ সাল থেকে বেঙ্গালুরু দলটিকে সমর্থনও করছেন। আর অবশেষে স্বাক্ষী হলেন আইপিএল শিরোপা জয়ের। এ এক ভিন্ন রকমের অনুভূতি।


গতকাল শিরোপা জয়ের পর আনুশকা সম্পর্কে কোহলি বলেছেন, ‘ক্লান্তিহীনভাবে আনুশকা খেলা দেখতে এসেছে। কঠিন ম্যাচগুলো দেখেছে, অল্পের জন্য আমাদের জিততে না পারাও দেখেছে। আমি যেন খেলে যেতে পারি, এ জন্য আমার জীবনসঙ্গী যে ত্যাগ, নিবেদন ও সমর্থন জুগিয়েছে, এসব আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন আপনি পেশাদার খেলোয়াড় হবেন, শুধু তখন বুঝতে পারবেন কত কিছু পর্দার আড়ালে করতে হয় ও কিসের ভেতর দিয়ে যেতে হয়।’

কোহলি আরও বলেন, ‘আনুশকার সঙ্গে বেঙ্গালুরুর সঙ্গে যোগাযোগও অনেক, এখানেই বেড়ে উঠেছে। তার জন্যও এটা খুব খুব বিশেষ কিছু।’

বিরাট কোহলি একই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে খেলছেন। তিনবার ফাইনালে গিয়েও শিরোপা জেতা হয়নি তার। হয়তো বুহুবার আশাও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে গতকাল রাতে আরাধ্য সেই ট্রফিটা জয় করলেন তিনি।

আরএইচ/




কোহলি-আনুশকা! আইপিএল শিরোপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250