মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

হালান্ডের সঙ্গে দেখা করে কী উপহার পেলেন শুভমান গিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

এক ঝলমলে ও স্মরণীয় মুহূর্তে বিশ্ব ক্রীড়ামহলের নজর কাড়লেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক শুভমান গিল এবং ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। গতকাল শুক্রবার (২রা জানুয়ারি) একটি নাইকির প্রোমোশনাল ইভেন্টে দুই সুপারস্টারের সাক্ষাৎ দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ইভেন্টে সাদা নাইকি কিটে হাজির হয়ে দু’জন একে অপরের সঙ্গে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হালান্ড নিজের সই করা ফুটবল বুট উপহার দেন গিলকে, যা পেয়ে ভারতীয় অধিনায়ককে বেশ আবেগাপ্লুত দেখায়।

অন্যদিকে, গিলের হাতে দেখা যায় নরওয়ে জাতীয় দলের জার্সি, যা দুই ভিন্ন খেলাধুলার তারকার পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। গিলও পাল্টা উপহার দিয়ে সৌহার্দ্যের জবাব দেন। এটি তাদের প্রথম দেখা নয়। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর গিল সফর করেছিলেন ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে। সেখানেই তিনি হালান্ড ও কেভিন ডি ব্রুইনার সঙ্গে দেখা করেন, যখন সিটি ঐতিহাসিক ট্রেবল জয়ের উদযাপনে ব্যস্ত। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ২৫। নরওয়ে ইতিমধ্যেই ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, যেখানে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন হালান্ড।

অন্যদিকে, ২০২৫ সাল শুবমান গিলের জন্য ছিল রেকর্ডভাঙা। টেস্ট ক্রিকেটে বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া থেকে শুরু করে ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে একের পর এক ইতিহাস গড়েছেন তিনি। সামনে গিলকে দেখা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্ব দিতে।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250