বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

যে কারণে এক হলেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শাকিব খান ও অপু বিশ্বাস দুজনকেই যারা ভালোবাসেন তাদের জন্য এবার সুখবর। ফের এক হয়েছেন শাকিব-অপু। তবে পর্দায় বা পুরনো সম্পর্কে নন। সম্প্রতি নতুন একটি পরিচয় যোগ হয়েছে শাকিবের। ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিয়েছেন। ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত অপু। 

এ প্রসঙ্গে অপু সংবাদমাধ্যমকে বলেন, ‘শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়। কারণ শাকিব অনেক বিচক্ষণ। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেন।

রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কোম্পানি। সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে। এমন একটি কোম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।’

আরো পড়ুন: রেখার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন অমিতাভ

গত ২০শে জানুয়ারি এ উপলক্ষে রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানেই শাকিব খানের ব্যবসায় নামার সংবাদ জানানো হয়। সেখানে অপু বিশ্বাসও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শাকিব-অপু ছাড়াও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

এসি/ আই. কে. জে/ 


অপু শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250