শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না। গত সোমবার (৪ঠা জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের হুমকি দেওয়ার কয়েক দিন পরই নেতানিয়াহু এই হুঁশিয়ারি দিলেন। খবর এএফপির।

আইনপ্রণেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প পুনর্গঠন করতে দেব না। আর অবশ্যই তাদের পরমাণু কর্মসূচি আবার শুরু করতে দেব না, যেটির ব্যাপক ক্ষতি আমরা করেছি।’ 

তিনি আরও বলেন, ‘যদি আমাদের ওপর হামলা চালানো হয়, তবে ইরানের জন্য এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।’ গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠক করেন। ওই বৈঠকের পর ট্রাম্প ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘নির্মূল’ করার হুমকি দিয়েছিলেন। 

গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার ও পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250