বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসছে রাতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ শনিবার (১০ই মে) রাত আটটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচি কী, তা জানা যায়নি। তবে সরকারি একটি সূত্র জানিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি এ বৈঠক ডাকা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অবস্থান কর্মসূচির মধ্যে উপদেষ্টার পরিষদের এ বৈঠক আহ্বান করা হলো।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ আজ রাতে বৈঠক ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচ্যসূচির বিষয়ে তিনি গণমাধ্যমকে কিছু বলতে চাননি।

এইচ.এস/


জরুরি বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250