বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় পৌনে ৩ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা। 

শনিবার (৬ই এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রোববার (৭ই এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই টোল আদায় হয়।

এর মধ্যে মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৯০০ টাকা। আর জাজিরা প্রান্তে আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৮০০ টাকার টোল। এ সময়ে মাওয়া প্রান্ত দিয়ে মোট ১৩ হাজার ৫২৯টি গাড়ি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ৭৭৭টি পরিবহন পদ্মা সেতু পারাপার হয়েছে বলে জানিয়েছেন সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা, নেই যানজট 

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫শে জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর হতে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এসকে/ আই.কে.জে

পদ্মা সেতু টোল আদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250