বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

চুম্বন দৃশ্য নিয়ে শাহরুখের কঠিন বার্তা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজকাল বলিউডের সিনেমাগুলোতে চুম্বন মামুলী বিষয়ে পরিণত হলেও এ তালিকায় নেই শাহরুখ খানের নাম। এবার জানালেন চুম্বন দৃশ্যে অভিনয় না করার কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশের একটি টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জোনাথন রস’-এ সঞ্চালক জোনাথনকে শাহরুখ জানিয়েছিলেন, তার কন্ট্র্য়াক্ট পেপারে চুম্বনের দৃশ্যে অভিনয় না করার কথা বিশেষভাবে উল্লেখ করা থাকে। প্রথম থেকেই তিনি বলে দেন এই দৃশ্যে তিনি অভিনয় করতে পারবেন না। 

আরো পড়ুন: রামমন্দির উদ্বোধনে দুহাত তুলে নাচলেন এই ‘ড্রিম গার্ল’

শাহরুখ হাসতে-হাসতে সেই টকশোয়ে বলেছিলেন, আমাদের দেশে সেটের মধ্যেই অনেক লোকের মাঝে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়। মানুষ খুব শব্দ করেন চারপাশে। আর সবচেয়ে বড় কথা, চুম্বন দৃশ্যে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য নই। ফলে প্রথম থেকে বলে দিই এমনটা করতে পারব না। এ ছাড়াও আমি ঘোড়ার পিঠে চড়তে পারি না। খুব ভয় পাই। 

শাহরুখ এখন ভাসছেন সাফল্যে। গেল বছর তার ঝুলিভর্তি ছিল সফলতা। দু-দুটি ছবি হাজার কোটির ঘরে গিয়েছে তার। শেষ ছবি ডানকির আয় তুলনামূলক কম হলেও প্রশংসায় ভাসিয়েছে তাকে। 

এসি/ আই. কে. জে/ 

চুম্বন শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250