সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ২৫শে মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আছেন। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসে পৌঁছাবেন ১৭ই মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন।

মঙ্গলবার (৪ঠা মার্চ) টিম হোটেলে জামাল ভূঁইয়াদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে এক বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হামজার আগমন সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন। ওই সময় জাতীয় দল কমিটির একাধিক সদস্য ছাড়াও বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। হামজার আগমন সূচির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের একাধিক কর্মকর্তা।

হামজার আগমন নিয়ে বাফুফে বেশ কয়েকদিন ধরেই কাজ করছিল। তিনি ও তার পরিবারের ইচ্ছে হবিগঞ্জে একদিন কাটানো। এজন্য বাফুফে কয়েকটি বিকল্প দিয়েছিল। সেই বিকল্পের মধ্যে হামজা ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়াই বেছে নিয়েছেন। 

বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি লন্ডন থেকে সিলেটে আসে। হামজা বাংলাদেশ বিমানে ১৭ই মার্চ সকালে পৌঁছাবেন সিলেটে। বাফুফে তাকে বিমানের বিজনেস ক্লাস টিকিট প্রদান করবে। তার সঙ্গে স্ত্রী ও সন্তানের আসার কথা রয়েছে।

এইচ.এস/


হামজা দেওয়ান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250