সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবচেয়ে বড় খবর ১৫ সদস্যের দলে আল হাসান এবং লিটন কুমার দাস নেই এবং নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। 

১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। গতকাল রোববার (১২ই জানুয়ারি) বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বিগত এক বছরের ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন। 

অবশ্য বাদ পড়ার দিনেই বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা আমার হাতে নেই। ওটা নির্বাচকদের বিষয়। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের বিষয়। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

আরো পড়ুন : সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

তিনি আরও বলেন, ওনারা মনে করেছেন, এই মুহূর্তে আমি দলে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আবার আমার খেলা দেখে মনে করেন যে, আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়।’

এস/ আই.কে.জে/  


লিটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250