রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হয়ে গেলো ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

স্থানীয় সময় রোববার (২রা ফেব্রুয়ারি) রাতে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় আমেরিকার সবচেয়ে সম্মানজনক এই সঙ্গীত পুরস্কার।

‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য ২০২৫ বর্ষসেরা পুরস্কার জিতে নেন সঙ্গীতশিল্পী বিয়ন্সে।

বিভিন্ন ক্যাটাগরিতে ৯০টিরও বেশি পুরস্কার দেয়া হয়েছে এই অনুষ্ঠানে।

অ্যালবাম অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মনোনীতরা হলেন, আন্দ্রে লরেন বেঞ্জামিন। যিনি আন্দ্রে ৩০০০ নামে পরিচিত। তার (নিউ ব্লু সান) অ্যালবামের জন্য মনোনয়ন পান আন্দ্রে।

এছাড়া (শর্ট এন' সুইট) অ্যালবামের জন্য সাব্রিনা কার্পেন্টার, (দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট) অ্যালবামের জন্য টেইলর সুইফট মনোনয়ন পান। এছাড়াও এই বিভাগে অন্য মনোনীতরা হলেন চার্লি এক্সসিএক্স, জ্যাকব কোলিয়ার, চ্যাপেল রোয়ান ও বিলি আইলিশ।  

বছরের রেকর্ড ক্যাটাগরিতে জয় পেয়েছে কেন্ড্রিক লামারের (নট লাইক আস) অ্যালবামটি। এ বিভাগে মনোনীতদের মধ্যে ছিলেন দ্য বিটলস এর (নাউ অ্যান্ড দ্যান), বিয়ন্সের (টেক্সাস হোল্ড’এম’), বিলি আইলিশের (বার্ডস অফ আ ফেদার)।

বছরের সেরা গান ক্যাটাগরিতে কেন্ড্রিক লামারের (নট লাইক আস) গানটি এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড-এ বছরের সেরা গান বিবেচিত হয়েছে। এই ক্যাটাগরিতে আরও ছিলেন বিলি আইলিশ (বার্ডস অফ আ ফেদার), লেডি গাগা এবং ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল), চ্যাপেল রোয়ান- (গুড লাক বেব), সাবরিনা কার্পেন্টার (প্লিজ প্লিজ প্লিজ), বিয়ন্সের (টেক্সাস হোল্ড ‘এম)। এছাড়া সেরা নতুন শিল্পী বিভাগে জয় পেয়েছেন চ্যাপেল রোয়ান।

সেরা পপ সোলো পারফর্মেন্স জিতেছে সাবরিনা কার্পেন্টারের ‘এসপ্রেসো’।

সেরা র‍্যাপ অ্যালবাম হয়েছে দোয়েচির (অ্যালিগেটর বাইটস নেভার হিল) ও সেরা রক অ্যালবাম দ্য রোলিং স্টোনস  এর (হ্যাকনি ডায়মন্ডস)। 

গ্র্যামি পুরস্কার (বা গ্র্যামি আওয়ার্ড) হলো মার্কিন দ্য রেকর্ডিং অ্যাকাডেমি প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সঙ্গীত শিল্পে অসাধারণ অবদানের জন্য দেয়া হয়। ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে।

ওআ/কেবি

গ্র্যামি অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সামাজিক মাধ্যম হঠাৎ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পক্ষে-বিপক্ষে কেন সরব

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250