শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

মোবাইল-ল্যাপটপ দ্রুত চার্জের সহজ কৌশল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গত এক দশকে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ফোন-ল্যাপটপ চার্জিংয়ের সময় কমে এসেছে। নতুন নতুন মডেলে ব্যাটারির ক্ষমতা বৃদ্ধিসহ দ্রুত চার্জিংয়ের সুবিধাও নিয়ে আসা হয়েছে। তবে দিনের বেশিরভাগ সময় ফোন-ল্যাপটপ ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বার বার চার্জ দেওয়ার বিষয়টি বিরক্তিকর হয়ে দাঁড়ায়। ফোন-ল্যাপটপকে আরও দ্রুত চার্জ দিতে কিছু উপায় অবলম্বন করা যায়।

জেনে নিন সহজে চার্জ দেওয়ার কৌশল—

ফোনে দ্রুত চার্জ দিতে চাইলেফোনে চার্জে দিয়ে ব্যবহারের অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন।

ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনও মেল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন। 

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপের মেটা এআই দেবে যেসব সুবিধা

আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেওয়া। ফল মিলবে দ্রুত।

ল্যাপটপে দ্রুত চার্জ দিতে চাইলে

ল্যাপটপ বন্ধ করে বা স্লিপ মোডে রেখে দিন চার্জ দেওয়ার সময়। সেই সময় ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লাগবে।

পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্ক্রিন লাইট, সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণে রেখে দ্রুত চার্জের সুযোগ করে দেবে।

ওয়াই-ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে দিন।

এস/ আই.কে.জে


মোবাইল-ল্যাপটপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250