রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির পর আমেরিকায় নতুন লবিস্ট নিয়োগ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

আমেরিকার বাজারে ভারতের পণ্য প্রবেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক আগামীকাল বুধবার, ২৭শে আগস্ট পর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় তা কমানো নিয়ে আর জোরেশোরে দর–কষাকষি করার জন্য দ্বিতীয় একটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছে ভারত। এ জন্য ভারতকে প্রতি মাসে ৭৫ হাজার আমেরিকান ডলার (প্রায় ৯১ লাখ ৩৫ হাজার টাকা) গুনতে হবে। খবর ইকোনমিক টাইমসের।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস আমেরিকার লবিং প্রতিষ্ঠান মারকারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করা হয়েছে। প্রতি মাসে প্রতিষ্ঠানটিকে দিতে হবে ৭৫ হাজার ডলার। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ লবিং প্রতিষ্ঠানটি ১৫ই আগস্ট থেকে কাজ শুরু করেছে। তারা ভারতের হয়ে আমেরিকার প্রশাসনের কাছে তদবির চালাবে এবং কৌশলগত যোগাযোগে সহায়তা দেবে।

আমেরিকার সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এর মধ্য দিয়ে আমেরিকায় ভারতের প্রভাব খাটানোর উদ্যোগ আরও জোরদার হয়েছে। কারণ, আমেরিকার প্রশাসনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় ভারত পিছিয়ে পড়েছে, এমন একটি শঙ্কা নয়াদিল্লির কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে।

আমেরিকায় এ নিয়ে দ্বিতীয় লবিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেও রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। অথচ ভারতের ওপর শুল্ক বৃদ্ধির জন্য এটাকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখিয়েছে ট্রাম্প প্রশাসন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভারত-আমেরিকা আমেরিকা-ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250