রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার সম্পর্ক, এসেছিলেন বাংলাদেশেও—দাবি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

সোনম ওয়াংচুক। ছবি: পিটিআই

ভারতে আটক এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে লাদাখ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছে পুলিশ। এ ছাড়া তিনি বাংলাদেশে এসেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৭শে সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এস ডি সিং জামওয়াল একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। খবর ইন্ডিয়া টুডের।

ডিজিপি জামওয়াল জানান, গত মাসে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সোনম ওয়াংচুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই গুপ্তচর ওয়াংচুকের প্রতিবাদের ভিডিও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পাঠাতেন বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবারের (২৪শে সেপ্টেম্বর) সহিংসতার মূল হোতা ছিলেন ওয়াংচুক। সেই সহিংসতায় চারজন নিহত এবং অনেকে আহত হন।

গত শুক্রবার ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়। এরপর তাকে রাজস্থানের যোধপুরের একটি কারাগারে পাঠানো হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এস ডি সিং জামওয়াল বলেন, ‘ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তে যা পাওয়া গেছে, তা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। তদন্ত চলমান রয়েছে। তার প্রোফাইল ও ইতিহাস আপনারা ইউটিউবেও দেখতে পারেন। তিনি আরব বসন্ত এবং নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক উত্তেজনার কথা বলে মানুষকে উসকে দিয়েছেন।’

জে.এস/

সোনম ওয়াংচুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250