রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ময়মনসিংহে চর ঝাউগড়ায় ঈদুল আজহার নামাজ আদায় হয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ই জুন) সকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া সুরেশ্বরীয়া বেলায়েতীয়া পাক দরবার শরিফ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নামাজ শুরু হলেও সাড়ে ৮টা থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজে ইমামতি করেন কারি মাসুদ মিয়া সুরেশ্বরী।

নামাজ শেষে মুসল্লী নূর ইসলাম বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা বেশ কয়েক বছর ধরে নামাজ আদায় করছি। প্রতি বছরেই আমাদের মুসল্লির সংখ্যা বাড়ছে। তরিকতের ভাইয়েরা একসাথে নামাজ পড়ার আনন্দই আলাদা।

সুরেশ্বর দরবার শরীফের খাদেম মো. আবু সাঈদ বলেন, ‘আমরা সবাইকে আহ্বান জানাই, আগামীতে তারাও যেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে নামাজ আদায় করেন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক স্বপন আকন্দ বলেন, চর ঝাউগড়ায় আমার নেতৃত্বে পুলিশের চার সদস্য সকাল ৭টা থেকে নামজের মাঠে উপস্থিত ছিলেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা সুন্দরভাবে নামাজ আদায় করে প্রত্যেকে তাদের বাড়িতে যান। নামাজ শেষ হলে আমরাও ঘটনাস্থল ত্যাগ করি।’

অন্যদিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাট পাগলা পশ্চিম পাড়া গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় হাট পাগলা পশ্চিম পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আনারুল ইসলাম।

এইচ.এস/

ঈদুল আজহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250