শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

কান্নায় ভেঙে পড়লেন কিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

পরীক্ষা দিয়ে ভয়েই ছিলেন। পাশ করবেন তো? কু-ডাক দিচ্ছিল মন। আইন পরীক্ষায় অকৃতকার্য কিম কর্দাশিয়ান। বছর শেষে নতুন করে সেই ব্যথা আবার সামনে। অভিনেত্রীর অতি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের সেই অপ্রিয় প্রসঙ্গ উঠে এসেছে। খবর আনন্দবাজার অনলাইনের।

একদিকে অভিনয়। অন্য দিকে পড়াশোনা। তার ওপর বিষয় আইন। কিম যে চেষ্টা করেননি তা নয়। তার পরেও পরীক্ষায় পাশ করতে পারেননি। তার অকৃতকার্যতার ফল ৭ই নভেম্বর প্রকাশ্যে আসে। তখনই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বছর শেষের এক সাক্ষাৎকারে গোটা বছর ফিরে দেখতে গিয়ে নতুন করে মনে পড়েছে অপ্রিয় প্রসঙ্গ। আবার ভেঙে পড়েছেন তিনি।

কিমের অকপট স্বীকারোক্তি, “পরীক্ষা দিয়ে আঁচ করেছিলাম, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো খুব ভালো লিখতে পারিনি। তবুও আশা করেছিলাম, যদি ভালো কিছু ঘটে। বিকাল পাঁচটায় পরীক্ষার ফল সামনে এল। দেখলাম, যা ভয় পেয়েছিলাম, সেটাই ঘটেছে। ভালো কিছু আমার সঙ্গে ঘটল না।” বলতে বলতে ফের অভিনেত্রীর চোখে পানি! সঙ্গে সঙ্গে তার পাশে বসা ক্রিস জেনার মনে করিয়ে দেন যে, কিম প্রচণ্ড খেটেছিলেন। কিন্তু একই সময়ে তিনি একটি টিভি শো-এর কাজও করছিলেন। সংলাপ আর আইনি বই একসঙ্গে মুখস্থ রাখা সম্ভব নয়।

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250