শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কানাডায় জামিন পেয়েই অজিত দোভালকে দেখে নেওয়ার হুমকি এক খালিস্তানির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

খালিস্তানি ইন্দরজিৎ সিং গোসাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গুরপতবন্ত সিং পান্নুন। ছবি: সংগৃহীত

কানাডায় গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ইন্দরজিৎ সিং গোসাল। কারাগার থেকে বেরিয়ে আসার পরই তিনি ও তার ঘনিষ্ঠ সহযোগী গুরপতবন্ত সিং পান্নুন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির কাছে আসা একটি ভিডিওতে গোসালকে অন্টারিও সেন্ট্রাল ইস্ট কারাগার থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

কারাগারের বাইরে তিনি নিজেকে মুক্ত ঘোষণা করেন এবং ‘খালিস্তান’ আন্দোলনের জন্য পান্নুনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। ভিডিওতে গোসাল বলেন, ‘ভারত, আমি মুক্ত। আমি গুরপতবন্ত সিং পান্নুনকে সমর্থন করতে আগামী ২৫শে নভেম্বর খালিস্তানিদের নিয়ে গণভোটের আয়োজন করতে যাচ্ছি। দিল্লি হবে খালিস্তান।’

এদিকে গোসালের মুক্তির পর পান্নুনও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়েছেন। একটি ভিডিওবার্তায় পান্নুন বলেছেন, ‘অজিত দোভাল, পারলে কানাডা, আমেরিকা বা অন্য কোনো ইউরোপীয় দেশে এসে আমাকে গ্রেপ্তার করুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি।’

নিষিদ্ধঘোষিত সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুন সম্প্রতি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তিনি এক বক্তব্যে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন বন্ধ করার জন্য ১১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিলেন।

২০২৩ সালে হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর পর কানাডায় শিখস ফর জাস্টিসের সংগঠকের দায়িত্ব নেন গোসাল। ১৯শে সেপ্টেম্বর অন্টারিওতে একটি ট্রাফিক স্টপেজে তাকে নিউইয়র্কের জগদীপ সিং ও টরন্টোর আরমান সিংয়ের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এরপর তাদের ওশাওয়ার অন্টারিও কোর্ট অব জাস্টিসে হাজির করা হয়।

কানাডিয়ান পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বিপজ্জনক উদ্দেশ্যে অস্ত্র রাখা, গুপ্ত অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছিল, আনুষ্ঠানিক অভিযোগের পর তাদের কারাদণ্ডও হতে পারে।

জে.এস/

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250