বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টিসিবির সম্মাননা স্মারক পেল রূপালী ব্যাংক

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ বছর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার (২৩শে এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

দেশে টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। আর এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

আরএইচ/


টিসিবি রূপালী ব্যাংক বাণিজ্য উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250