রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আগামী বছর থেকে ‘শনিবারও স্কুল খোলা’ রাখার তথ্য ভুয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

‘আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’ এমন তথ্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়ানো এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো তথ্যটি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। কীসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না বলে দাবি করেন।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তিনি।

এদিকে, আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা।

তারা বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।

তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য ছড়াতে পারে, যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউশির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর যে ভুয়া, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

ওআ/কেবি

স্কুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250