রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘গ্রামীণ ব্যাংককে গালি দেওয়ায় আনিস আলমগীর গ্রেপ্তার হন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, সাংবাদিক আনিস আলমগীর গ্রামীণ ব্যাংককে গালি দিয়েছেন, সে জন্য বিনা মামলায় গ্রেপ্তার করে তার নামে মামলা রজু করা হয়েছে। প্রথম যে মামলাটা করা হয়েছে তার বিরুদ্ধে, যেটা দিয়ে তাকে গ্রেপ্তার করে রাখা হলো, পরে তাকে আটকে রাখতে পারবে না বলে নতুন মামলা ইস্যু করল। কেন?

সম্প্রতি একটা টক শোতে এসে আব্দুন নূর তুষার এসব কথা বলেন। তিনি বলেন, ড. (সদ্য সাবেক) মুহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টারা সম্পদের হিসাব দিয়েছেন। ড. ইউনূস কারো ঋণ আদায় না করে থাকতে পারেন না, ৯৮ শতাংশ ঋণ উদ্ধার করেন। এটাই তো তার কৃত্বিত্ব? গরিব মানুষ সব ঋণ শোধ করে দেয়, এটা তিনি বলেছেন। আর বড়লোকেরা ঋণ শোধ করে না।

তুষার বলেন, তার (ড. ইউনূস) স্ত্রীর একটা ঋণ আছে। ২০২৪ ও ২০২৫-এ বলা হয়েছে ব্যক্তিগত দায় অথবা কোথাও দায়। দায় তো, এটা ঋণ। হতে পারে স্বামীর অ্যাকাউন্ট থেকে ঋণ নিয়েছেন। কিন্তু ওই ঋণের এক বছরে এক টাকাও শোধ করেননি।

তিনি বলেন, গরিব মানুষের ৯৮ শতাংশ ঋণ উদ্ধার করে নিয়ে আসছেন। তার ফাইলের মধ্যে কোটি টাকা থাকার পরেও, নিজের ইনকাম ৫০ লাখ টাকার বেশি হওয়ার পরেও স্ত্রীর ঋণটা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই আছে, ঋণ শোধ করেননি।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মামলাটি হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। 

গ্রেপ্তারের আগের দিন জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়। তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ে আসা হয়। আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান। তাকে বলা হয়, ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আব্দুন নূর তুষার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250