মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী দুই বিশ্বচ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে। বাকি দুই দলের একটি হচ্ছে ইতালি। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়েছে ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপর দলটি হচ্ছে নেপাল।

টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। ৭ই ফেব্রুয়ারি লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ই ও ১৪ই ফেব্রুয়ারির দুই প্রতিপক্ষ হচ্ছে ইতালি ও ইংল্যান্ড। তিনটি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেনসে হবে। বাকি ম্যাচটি খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ১৭ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টুর্নামেন্টের ২০ দলকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তাদের হেভিওয়েট ম্যাচটি হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি, কলম্বোয়। তার আগে ৭ই ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচটিও শ্রীলঙ্কার কলম্বোয়।

একই দিনে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250